পোস্টগুলি

ছোট গল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দুটি ত্রিভুজ ও একটি সাধারণ বাহু

দুটি ত্রিভুজ ও একটি সাধারণ বাহু (জাকারিয়া আহমেদ) ল্যাম্পপোস্টের আলোতে আজ নিজেকে অনেক হাল্কা লাগছে। অন্যদিনের মত বাড়ি ফেরার তাড়া নেই, নেই মোবাইল কলের ঝামেলা।ছিনতাইকারীকে ধন্যবাদ দিতে ইচ্ছা করছে তাকে ছাড়া এমন একটি দিন কোনভাবেই সম্ভব ছিল না।তবে নিজেকে হাল্কা লাগার পিছনে ল্যাম্পপোস্টের কোন হাত নেই। মূলত অনেক দিনের পথের কাঁটা সংসার সমুদ্র থেকে রকিব আজ মুক্ত। তার আজ মুক্তি দিবস। রাজনৈতিক নেতারা যেমন সব লজ্জা বিসর্জন দিয়ে প্রতি বছর জেল মুক্তি দিবস পালন করে,রকিবের ইচ্ছা করছে আগামী বছরগুলোতে সে এই দিনটাকে সংসার মুক্তি দিবস হিসেবে পালন করবে। একটি স্বাক্ষরে যার শুরু ঠিক তেমন একটিতে তার শেষ।জ্যামিতির ভাষায়,দুটি ত্রিভুজের মধ্যে একটি সাধারণ বাহু,কিন্তু সমবাহু হতে হলে এখনো দুইটা বাহু সমান হতে হয়।কিন্তু রকিব-রকেয়ার নামের আদ্যক্ষর ছাড়া আর কোথাও সেটা ঘটেনি।সে যেটা পছন্দ করে রকেয়ার পছন্দ ঠিক তার বিপরীতটা।ডিভোর্স ছাড়া এমন কোন বিষয় পাওয়া যাবে না যেটাতে তারা একমত হতে হয়েছে।সমাজের মানুষ ডিভোর্সকে স্বাভাবিকভাবে না নিলেও,পকেটের ডিভোর্স লেটারকে তার ছাড়পত্র মনে হচ্ছে। বিয়ের রাতে বাব-মার সা...

কেবিন নং ৩৩ ও একটি ল্যাপটপ

ছবি
কেবিন নং ৩৩ ও একটি ল্যাপটপ              (জাকারিয়া আহমেদ) বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে।দীর্ঘদিনের তাপদাহ শেষে স্বস্তির বৃষ্টি। কিন্তু মাসুদ করিমের মনে স্বস্তি নেই।ভীষণ চিন্তার মধ্যে আছেন। মাঝে মাঝে ভাবছেন তিনি পাগল হয়ে যাচ্ছেন । আবার ভাবছেন না পাগল হতে হলে চিন্তাশক্তি আর স্মৃতিশক্তি দুটোই হারাতে হয় কিন্তু তার এখনও দুটোই আছে।একদিন ভাবলেন তার সাইক্রেটিস্ট বন্ধুকে বলবেন । কিন্তু সাহস পেলেন না যদি সে সত্য ি তাকে পাগল ভাবে তাহলে আম-ছালা দুটোই যাবে। আসলে কি তাকে পাগল বলার মত কিছু ঘটেছে? যেটা তিনি শুনছে সেটা যদি সত্যি হয় তাহলে তাকে কেন পাগল বলা হবে? অপার্থিব কিছুই বিশ্বাস করার পাত্র তিনি নন । আর তার কানে বা চোখে এমন কোন সমস্যা নেই যে সে ভুল শুনবে,ভুল দেখবে।তাছাড়া তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার যদিও নামের আগে ইঞ্জিঃ শব্দটা বসান না। তার ধারনা ওটা বসালে নিজেকে কেমন যেন ইঞ্জিন-ইঞ্জিন মনে হয়। আসল ঘটনার সূত্রপাত সেদিন যেদিন তিনি নতুন ল্যাপটপটি বাড়িতে আনলেন । প্রথম ২দিন কম্পিউটার কোন এলারট ম্যাসেজ না দিয়ে কেমন জানি রবোটিক আওয়াজ করতো । তিনি বিষয়টাকে তে...